| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কৃষকের ছেলে এমপি হবে, তা স্বপ্নেও ভাবিনি: ওয়াহাব আকন্দ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, আমার বাবা একজন কৃষক ছিলেন। এই সমাজে ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার এবং কৃষকের ছেলে কৃষক হবে-এটাই স্বাভাবিক। কিন্তু কৃষকের ছেলে এমপি হবে, তা স্বপ্নেও ভাবিনি।

বিস্তারিত...

ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের (নিষিদ্ধঘোষিত) বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর সদস্যরা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

বিস্তারিত...

বিডিআর বিদ্রোহের ১৭ বছর পর মুক্তি: হারিয়েছেন সন্তান, ছেড়ে গেছেন স্ত্রী

বিডিআর বিদ্রোহ মামলায় দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টংগীরচর গ্রামের প্রয়াত ডাক্তার আব্দুর রাশিদের ছেলে জাকির হোসেন পলাশ। শুক্রবার (১৯ জুন) কাশিমপুর কারাগার

বিস্তারিত...

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।

বিস্তারিত...

এসিড মামলার বাদীকে ‘মাল’ বলা ওসিকে প্রত্যাহার

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয় উপলক্ষে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক। পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযো

বিস্তারিত...

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

বিস্তারিত...

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবকদল নেতার আত্মসমর্পণ

নেত্রকোণায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত মোহন তালুকদার।

বিস্তারিত...

জামালপুরে দুই প্রতারক গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে জামালপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, একাধিক নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং কথিত চুক্তিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য গণবান্ধব বাজেট: দুলু

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান বাজেট গত ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে গণবান্ধব ও জনমুখী বাজেট। তার ভাষায়, এটি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

মসজিদের টাকা চুরি, আটক ২

নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, ধাওয়া খেলে পালাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতার ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

বিস্তারিত...

পরিত্যক্ত গর্তে ছাগল, উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বোনের বিয়ের অনুষ্ঠানে সড়কে ঝরল ভাইয়ের প্রাণ

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালে সড়ক পার হতে গিয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় সামির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪