| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজন গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

বিস্তারিত...

বাগেরহাটে আমির হামজা হত্যা মামলার আসামি ‘বডি সোহেল’ গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’ (৩৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

বিস্তারিত...

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে থেকে নারীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

প্রশাসনে বসে বিএনপিকে নির্যাতন করলে তাকে রাখা হবে না: ফরিদা ইয়াসমিন

কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক নির্যাতন বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

বিস্তারিত...

আঙুরের চাষে সফল শালিখার মজিদ

একসময় যে আঙুরকে বিদেশি ফল হিসেবেই চিনতেন স্থানীয় মানুষ, সেই আঙুরই এখন ঝুলছে মাগুরার শালিখার একটি বাগানে। থোকায় থোকায় লাল, সবুজাভ ও কালো রঙের আঙুরে ভরে উঠেছে বাগান।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না: আব্দুস আসুদ

জাতীয় পার্টিকে ধ্বংস করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে, তবে তা কখনো সফল হবে না, কারণ জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।

বিস্তারিত...

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ২

কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও এক ট্যানারি কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, উদ্বেগে কৃষকরা

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। হঠাৎ পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী চরাঞ্চলের বাদাম, ভুট্টা, মরিচ ও বিভিন্ন সবজিখেত তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পানি আরও বাড়লে স্বল্পমেয়াদি বন্যারও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

জয়পুরহাটে স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলায় জাকিয়া সুলতানা (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া দক্ষিণপাড়া গ্রামের একটি মুরগির খামারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

‘মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’— এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

ফরিদপুরের ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন হিরালদী রেলসেতুর নিচে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বিস্তারিত...

শহীদ জিয়ার স্মরণে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সড়কের দুই পাশে ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।

বিস্তারিত...

বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

বাগেরহাট থেকে খুলনায় ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪