ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মোট ২৭ জন উপকারভোগীর মাঝে ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোনাল পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের ক্ষুদে খেলোয়াড়দের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সোহাগ মাহমুদ। সোমবার (২০এপ্রিল) দুপুরে চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জার্সি ও প্যান্ট বিতরণ করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে রাসেল মোল্লা (২৫) ও সড়ক দুর্ঘটনায় নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের বৃদ্ধ ষষ্ঠীরাম সাহা (৭০) নামে দুইজন পৃথক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
কুষ্টিয়ার দৌলতপুরের জয়পুর জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের গাফিলতির কারণে এবারও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারলো না ইসরাত জাহান (১৭) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী ইসরাত জাহান
নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে "নতুন কুঁড়ি স্পোর্টস"। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য জানান।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁওয়ে বহুমুখী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কেন্দ্রীয় গুদাম থেকে বিদ্যুৎ লাইনের মূল্যবান সরঞ্জাম চুরির সময় মো.শাওন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাওন শহরের শাহাপাড়া এলাকার মৃত অহিদুলের ছেলে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্তি ও ধারাবাহিকভাবে টাকা হারানোর ঘটনায় নাহিদ রানা (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২০এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন চত্বরে ক্যাম্পেইন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শাহাদাত (৫) ও মাহমুদ (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে শাহাদাতের মরদেহ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের নৌ ইউনিট। নিখোঁজ ছিলো মাহমুদ নামে অপর শিশু।
লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মৎস্য অফিসের বিতরণের ৪টি গরু মল্লিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান ওরফে লেলন মেম্বার আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোণার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছর ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিনব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।
অপপ্রচার ও মিথ্যা মামলার অভিযোগ এনে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শহরের কে সি পাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।