কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং দুর্গম পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ‘অস্থায়ী অপারেশন বেস’ (টিওবি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনে সীমান্তবর্তী কেষ্টমনিপাড়া এলাকায় এই ক্যাম্পটি স্থাপন করা হচ্ছে।
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) গোডাউন ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দেশে নারীদের জন্য পৃথকভাবে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে প্রতিকার না পেয়ে ভুক্তভোগী পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেছে।
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি ঘটনায় এক নারীসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুহিয়া ও সদর থানা এলাকায় শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অপরদিকে, মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার।
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুভর্তি কার্গোসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। রোববার (১৪ জুন) সকালে উপজেলার ঝাঁপা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জামিরুল ইসলাম। তারা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা।
নেত্রকোণার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা সাপমারা গ্রামের খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার পাশে ও কাইলাটী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলায় বাস পরিবহনে সিন্ডিকেটের অভিযোগ তুলে চরম ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। বাসের সংখ্যা কমিয়ে আনা এবং ভাড়া বৃদ্ধি করায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
নওগাঁর বদলগাছী উপজেলায় কোচিং ও স্কুলে যাওয়ার পথে নাছরিন আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ন্যায্য মজুরির দাবিতে বেনাপোল স্থলবন্দরে ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।
সারাদেশের ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ ইউনিট চালু করা হয়েছে।