| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামে একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ যুবক আসাদুল ইসলামের (২৪) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

বিস্তারিত...

শার্শায় বাজেটের পক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

বিস্তারিত...

মাদক বহনকারী হিসেবে নারী: প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা

মাদক বহনকারী হিসেবে নারী: প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসনে করণীয় শীর্ষক কর্মশালা রোববার (১৪ জুন) বিকেল ৩টায় ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জেনারেটর অচল, বিদ্যুৎ গেলেই থেমে যায় অস্ত্রোপচার

জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের একমাত্র জেনারেটরটি প্রায় দুই বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে লোডশেডিং বা হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে বন্ধ হয়ে যায় অস্ত্রোপচারসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। জরুরি বিভাগে টর্চলাইট কিংবা মোমবাতির আলোয় চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে, যা রোগী ও স্বজনদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই

কুমিল্লার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এক মতবিনিময় সভায় তিনি বলেন, যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই।

বিস্তারিত...

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাট সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

বিস্তারিত...

পুঁজিবাজার উন্নয়নে ছয় দফা প্রস্তাব সিএসইর

পুঁজিবাজারের বিকাশ ও আধুনিকায়নের লক্ষ্যে ছয় দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মাফল। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা ও বানু মিয়ার ছেলে।

বিস্তারিত...

গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরের গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আন্তত ১৭ জন আহত হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেলে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ

সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বিস্তারিত...

রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে বিতরণ হবে ফ্যামিলি কার্ড

খাগড়াছড়ির রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। আগামী ১৭ জুন বুধবার সদর ইউনিয়নের লামকু পাড়ায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

চাঁদপুরে ইনোভেশন আইডিয়া শোকেসিং

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। এতে জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

বিস্তারিত...

দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকান্দার আলীকে (৪০) আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)।

বিস্তারিত...

মামলার একদিনের মাথায় ধর্ষণ মামলার আসামি আটক

জয়পুরহাটের ক্ষেতলালে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইনছের আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের একদিনের মাথায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪