| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নারায়ণগঞ্জে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীত পরিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস।

বিস্তারিত...

আন্দোলনের চতুর্থ দিন: কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চতুর্থ দিনের মতো আন্দোলনে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা অবরোধের পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে

বিস্তারিত...

ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চাই : জাইমা

ভিন্ন মত, ভিন্ন আদর্শ প্রকাশ করার স্বাধীনতা থাকবে—এমন বাংলাদেশের প্রত্যাশা করেন জাইমা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ যেন সবার জন্য হয়। যেখানে বিভিন্ন মানুষ তাদের ভিন্ন ভিন্ন মত ও আদর্শ প্রকাশ করার স্বাধীনতা পাবে।

বিস্তারিত...

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

শেরপুরে নির্বাচনী সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় হওয়া মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

বরগুনা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ডঙ্কা

বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা।

বিস্তারিত...

সড়ক দখলমুক্ত করতে ঝিনাইদহ শহরে যৌথ উচ্ছেদ অভিযান

ঝিনাইদহ শহরে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভা। সোমবার দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

আমরা দিচ্ছি বাস্তব সহায়তা, ওরা দেয় বেহেশতের টিকিট: দুলু

কৃষকদের জন্য সার ও কীটনাশক এবং সাধারণ মানুষের জন্য বাস্তবমুখী সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা দিলাম ছোট ছোট জিনিস—কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। আর ওরা দেয় বেহেশতের টিকিট। ওটা কি আমরা দিতে পারব? সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে আলু চাষীদের নিয়ে কর্মশালা

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ বিষয়ক কর্মশালা রবিবার দুপুরে অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ভাঙ্গা ইনসাফ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইনসাফ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

এম এ এইচ সেলিমের গণসংযোগ, দুর্নীতিবিরোধী অবস্থানের ঘোষণা

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ঘোড়া প্রতীক নিয়ে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বিস্তারিত...

জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের আগাম জামিন

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

পবিত্র রমজান মাসকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির লক্ষ্যে আমদানিকারকরা ইচ্ছাকৃতভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য খালাসে দেরি করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে (সিপিএ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি এনফোর্সমেন্ট টিম। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় বাজারে পণ্যের সরবরাহে কারসাজি করার

বিস্তারিত...

বিএনপি নেতা-কর্মীদের ঘোড়া মার্কা প্রতীকে বিজয়ী করার আহ্বান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে এই আহ্বান জানানো হয় চাটমোহর পৌর বিএনপির (বহিষ্কৃত) সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েলের আয়োজনে সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনটি চাটমোহর উপজেলার পাঠানপাড়াস্থ কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে চাটমোহর উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বাগেরহাটে ৫৪৭ ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিই ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা (এসবি) তিনটি ক্যাটাগরিতে এসব কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে। পুলিশের তালিকা অনুযায়ী, জেলার ১৮৬টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২২৩টি কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে পাল্টাপাল্টি হামলা, ভোটকে কেন্দ্র করে সংঘাত এবং নাশকতার আশঙ্কায় এসব কেন্দ্রকে ‘গোলযোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪