ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই আসনে ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডের বশির ভিলার হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সোহেল আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
অনার্স পরীক্ষা শেষ করে স্বামীর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন সুমাইয়া খাতুন (২৩)। কিন্তু আনন্দের সেই যাত্রা আর পূর্ণ হলো না। ঝিনাইদহে ইজি বাইকের মোটরে গলার ওড়না পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই কলেজছাত্রী। রোববার (দিন উল্লেখ করা যেতে পারে) দুপুর আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশের বোড়াই গ্রাম মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি চলতি বছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছেন।
কুড়িগ্রামের ব্যাচ একাশির শিক্ষার্থীরা রবিবার দিনভর পিকনিক ও মিলন মেলার মাধ্যমে আনন্দ ও স্মৃতিচারণে মিলিত হয়েছেন। “ভালবাসি এই প্রতিবাদ্য” শ্লোগানকে কেন্দ্র করে আয়োজনটি কুড়িগ্রামের উলিপুরের জিয়া পুকুর পর্যটন এলাকায় সম্পন্ন হয়। সকাল থেকে সন্ধা পর্যন্ত অনুষ্ঠানটি চলেছে নানা ধরনের আয়োজনের মাধ্যমে। শিক্ষার্থীরা পুরনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে মিলিত হয়ে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে নতুনভাবে উদযাপন করেছেন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সবাই আনন্দ ভোগ করেছেন। বিশেষ স্মৃতি চারণ অনুষ্ঠানে অনেকের চোখে অজান্তেই জল এসে ভিজে যায়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর বাজারপাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে অনন্য গাঙ্গুলী (২৫) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে। রবিবার(১ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট সম্প্রতি জানিয়েছে, সংগঠনের অনুমোদন ছাড়া তাদের প্যাড ব্যবহার করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে ভুয়া কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো নোটিশে সভাপতি লুসাই মং এবং সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া স্বাক্ষরিত বার্তায় সতর্ক করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রকৌশলী দীপু বড়ুয়া নামের এক ব্যক্তি অনুমোদনহীনভাবে প্যাড ব্যবহার করে নিজেকে কখনো সদস্য সচিব, কখনো সাবেক সদস্য সচিব, আবার কখনো প্রকৌশলী পরিচয়ে উপস্থাপন করছেন। পাশাপাশি তিনি অযৌক্তিকভাবে আর্থিক কেলেঙ্কারি ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এবং অস্বাভাবিক আচরণ প্রদর্শন করছেন।
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী প্রচারণায় সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ১১ দলীয় জোটের ওপর হামলা, নির্বাচনী জনসভায় চোরাগোপ্তা আক্রমণের পর এবার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হান্নান মাসউদ।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ওষুধ উদ্ধারসহ দু’জনকে আটক করেছে বিজিবি। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোংলার লোকালয় থেকে সুন্দরবনের একটি জীবিত মায়াবী হরিণ উদ্ধার করে পুনরায় বনে ফেরত পাঠানো হয়েছে। বন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদী থেকে ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেছে বন বিভাগ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত টহল চলাকালে বনরক্ষীরা তাদের আটক করে।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলার এই জনপদে সকল সম্প্রদায়ের মানুষ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে সরকারি খাল অবমুক্ত করা হবে, সুপেয় পানির সংকট দূর করতে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে এবং মাদককে চিরতরে নির্মূল করা
বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।