শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটারদের উদ্দেশে বিএনপি নেতার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির ওই নেতা সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।তিনি এই
নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের (কাপ-পিরিচ) প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কাজী মফিজুর রহমানের তিন সমর্থক আহত হয়েছেন এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
রাজবাড়ীতে পচা গুড়, নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মিশিয়ে গুড় উৎপাদনের দায়ে একটি গুড় কারখানার মালিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এবং প্রায় ৩৪ হাজার পঙ্গুত্ববরণকারী মানুষের ত্যাগের নির্বাচন।
ঠাকুরগাঁওয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম রব্বানী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ভগদগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া এলাকায় খিচুনিতে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন।
রাজবাড়ীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়।
নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে গণধর্ষণ মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে 'মুন্সিয়া চোরা'কে বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে প্রায় ৭০০ বছর ধরে কায়ীড়া কালীবাড়ি মন্দিরের পাশে কুমার নদে প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমায় ঐতিহ্যবাহী গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে একজন অস্ত্র চোরাকারবারী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেল ৩টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫-এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ইমরুল কায়েস (৪১) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ইমরুল দোহাজারী পৌরসভার খাঁনবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।