বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা গেলে দেশ অল্প সময়ের মধ্যেই সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী শহর জামায়াতের আমির ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। এটিএম আজহারুল ইসলাম বলেন, অতীতে জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নিপীড়করাই আজ দেশছাড়া হয়েছে। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম থামেনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে জনগণকে সেই সংগ্রামে শরিক হতে হবে।
বাউফল উপজেলার মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সম্মুখযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল (১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছড়িয়ে পড়া ‘নিপা ভাইরাস’ নিয়ে দেশের চেকপোস্ট ও স্থলবন্দরগুলোতে উল্লেখযোগ্য কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেই বললেই চলে।
নড়াইলের কালিয়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও দুইজন আহত হয়েছেন।
নড়াইলের কালিয়ায় পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটনের সহাবস্থানের কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ জানুয়ারি) রাত ৯ টার দিকে কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট ও গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে দুইদিনে ৯টি চালানে ৩৭টি ট্রাকে এক হাজার ৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার নূরবাগ এলাকায় ট্রাকচাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সোমবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে (ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন) নাটঘর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন লেগেছে। রোববার (১ ফেব্রুয়ারি) গভীররাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আশপাশের চারটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে কালিয়া উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামাল হোসেন (৫২) নামে একজনকে আটক করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি চলছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পুড়াগাছা বেপারী কান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি বালতি থেকে মোট ৯৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার যশোরে প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন। শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে দুপুরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে যশোর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির দলীয় সূত্র জানায়, খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে করে বেলা ২টার দিকে যশোর পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। জনসভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতা দেবেন এবং যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিএনপির ২২ প্রার্থীকে জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই আসনে ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডের বশির ভিলার হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সোহেল আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।