| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারী থানার থানাহাট ইউনিয়নে র‌্যাব-১৩ রংপুরের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬ গ্রাম গাঁজা জব্দ করেছে। এসময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

নড়িয়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মহেশপুরে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

দাগনভূঞায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরিতে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় আচার, প্রার্থনা ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের ভিক্ষুসংঘ, ধর্মগুরু, বুদ্ধিজীবী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা শোক ও শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সংঘরাজের স্মরণে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরো। আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন প্রিয়দর্শী মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো এবং প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো।

বিস্তারিত...

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: মঈন খান

আগামী ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান।

বিস্তারিত...

তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে, এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালাবার সুযোগ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দেবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেবেন।

বিস্তারিত...

সুনিশ্চিত বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে।

বিস্তারিত...

তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

নারী নির্যাতন হলে আগুন নেভানো যাবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, কোনো ‘মুনাফিক গোষ্ঠী’ বাংলাদেশ শাসন করতে পারবে না এবং দেশের মানুষ আর প্রথাগত দুই রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখতে রাজি নয়।

বিস্তারিত...

অভয়নগরে ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী

যশোরের অভয়নগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ১৯৯২ সালের ১০ জুন অভয়নগর উপজেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ছাত্রদল নেতা ফারুক হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ সংসদীয় আসনের (অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া) বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ ডাকাতি ১০ লাখ টাকার স্বর্ণ লুট

ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নরে একটি বাড়িতে ডাকাতেরা লুটপাট চালিয়েছে। জানা যায়, নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি ১২ আনা স্বর্ণ নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ ১০ হাজার টাকা

বিস্তারিত...

আমরা আধিপত্য মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না। তিনি বলেন, “আমার আদিপত্য মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।”

বিস্তারিত...

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৫টি উপজেলায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “একটি দলের এবং একটি পরিবারের দুই প্রজন্মের নেতা দেশ চালিয়েছেন—জিয়া পরিবারের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন তিনবারের প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪