কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অপারেশনাল কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ-মুরাদনগর রাস্তার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের তিন দিন পর শুক্রবার রাতে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৩৪ জনকে ব্যক্তিগতভাবে এবং অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
মৌলভীবাজার জেলার হাওর ও পাহাড়বেষ্টিত চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে এলাকাবাসী শীতে কাঁপছেন। তবে দিনের বেলা রোদ উঠায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া এলাকায় যৌথবাহিনীর টহলের সময় তিন মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নওগাঁর মহাদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি নিজের দুটি দোষ জানেন—একটি হলো যা বলেন তাই করেন, আরেকটি হলো তিনি একটু রাগি। তার ভাষায়, রাগি না হলে এ দেশে কাম করণ যায় না। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, মানুষ মিষ্টি কথা শুনতে চায়, কিন্তু আমি সেটা পারি না। যতদূর পারি, ততদূর সত্য কথা বলি। সেদিন যদি আমি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীদের সঙ্গে যাচ্ছেতাই আচরণ করা হতো। তিনি আরও বলেন, ওই দিন কেবল নিজের অবস্থান ও চেহারা দেখিয়েছেন বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে একাধিক দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মাঠে নামলে এলাকায় উত্তেজনা প্রশমিত হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহীতে এক দৈনিকের সাংবাদিক কামাল মালিকের (৫৫) ভাড়া বাসায় তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু ও নিজস্ব আহত অবস্থার ঘটনা ঘটেছে। নিহত রওশন আরা (৫০) ছিলেন তার স্ত্রী। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, নগরীর হড়গ্রাম বাজার এলাকার তিন তলা একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন কামাল মালিক। রাতের কোনো এক সময় বাসায় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। বাসার মেঝেতে রওশন আরা মৃত অবস্থায় এবং বিছানায় সাংবাদিক কামাল মালিক আহত অবস্থায় ছিলেন। উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের দ্রুত হাসপাতালে পাঠায়।
নোয়াখালীর হাতিয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে অনুষ্ঠিত লাঠি মিছিলের সময় বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ওছখালী শহরে অনুষ্ঠিত মিছিল ও তমরুদ্দি ইউনিয়নের তালতলা এলাকায় এনসিপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপি প্রার্থী হান্নান মাসউদ অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থী এবং তার সমর্থকরা জনপ্রিয়তা নিয়ে ঈর্ষান্বিত হয়ে নির্বাচনী অফিসে হামলা চালিয়েছেন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তালাবদ্ধ ঘরের ভেতরে আটকা পড়ে দুই কন্যাশিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত অভিযান চালিয়ে দরজা ভেঙে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে কবিরের দোকান এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু দুটির বয়স আনুমানিক দেড় ও তিন বছর। তারা ওই এলাকার বাসিন্দা ইসমাইলের সন্তান। পরিবারটি হাসান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল।
গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত পাঁচ দিনের ব্যবধানে গোপালগঞ্জে এটি তৃতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ভেতরে প্রবেশ করে। তারা ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে থাকা একটি ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
বাংলাদেশ নৌবাহিনীর তাৎক্ষণিক অভিযানে কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান একটি মাছ ধরার নৌকাসহ ২০ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা জানান, সমুদ্রে অবস্থানকালে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়ে তারা দীর্ঘ সময় সাগরে অসহায়ভাবে ভাসছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ জরুরি টেলিবার্তার মাধ্যমে কুতুবদিয়ার অদূরে একটি মাছ ধরার নৌকা বিপদে পড়ার সংবাদ পায়।