| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাংশায় শুটারগান ও ককটেল বোমা উদ্ধার

রাজবাড়ীর পাংশায় ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

বিস্তারিত...

গাজীপুরে বানিয়ারচালা স্কুল উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

গার্মেন্টস শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে টেকসই উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ বাস্তবায়ন করেছে বেলজিয়ামভিত্তিক কাস্টমাইজেবল অ্যাপারেল ব্র্যান্ড বিএন্ডসি কালেকশনের মূল প্রতিষ্ঠান ‘দ্য কটন গ্রুপ’। এই উদ্যোগে তাদের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী এসপি গ্রুপ।

বিস্তারিত...

ঝিনাইদহের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে আগুনে পুড়ে ১৮ মাস বয়সী কন্যাশিশু ছোয়া খাতুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর মেঘনা নদীর পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় বাল্কের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

ফরিদপুরে নিখোঁজ হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ উদ্ধার

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

গরুচুরির সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচুরি সন্দেহে গণপিটুনির ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত...

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত!

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

বিস্তারিত...

কোকোর নাম নিয়ে ব্যঙ্গ, মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে কুষ্টিয়া আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া কোর্টে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।

বিস্তারিত...

ঝিনাইদহ নবগঙ্গা নদী রক্ষায় তিনদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঝিনাইদহ জেলার প্রাণপ্রবাহ নবগঙ্গা নদীকে রক্ষা ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আজ ১৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে নবগঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান।

বিস্তারিত...

ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় র‌্যাবের অভিযানে শতকোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লা নামে একজনকে আটক করেছে র‌্যাব।

বিস্তারিত...

যান্ত্রিক ত্রুটিতে অচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে সরবরাহ হওয়া বিদ্যুৎ একেবারেই বন্ধ রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের একটি টিউব ফেটে গেলে হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই একযোগে অচল অবস্থায় পড়ে।

বিস্তারিত...

নাটকীয়তার পর প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী

শেষ মুহূর্তের নাটকীয়তার পর যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৭টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

বিস্তারিত...

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলো দুই জেলে, ৫ জন এখনো বন্দি

সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলীয় শেলারচর এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে জনপ্রতি এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বনদস্যুরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪