স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর-৩ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেন সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি হাট ও বরুনাগাঁও মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদারীপুরে আব্বাস চৌধুরীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মাগুরা-যশোর জেলার সীমান্তবর্তী শালিখা উপজেলার কাদিরপাড়া এলাকায় চিত্রা নদী খননকালে মুঘল আমলের একটি তরবারি পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নদী খননকালে তরবারিটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্ট্রোক করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি আজ (১৯ জানুয়ারি) বিকেল ৪টার সময় এন এস রোডে মুফতি আমীর হামজার হত্যার প্রতিবাদ সভায় বক্তৃতা করছিলেন।
পারিবারিক কলহের জেরে বাবা–মায়ের ওপর অভিমান করে জিয়াউর রহমান জিয়াম (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের মাধাইসোনা পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জিয়াম ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে বড়াইগ্রাম থানাধীন রামাগাড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৯৭১ সালে ২৫শে মার্চ যখন বাংলাদেশ সিদ্ধান্তহীনতা ও হতাশার মধ্যে ছিল, ঠিক তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাটে বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন।
বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে জয়পুরহাটে কর্মরত প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কুষ্টিয়ায় গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে একটি অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।