বাগেরহাটে ১১ কেজি গাজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্যাসী করে গাজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নাগরিকত্ব ইস্যুতে জটিলতা নিরসন করে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানিতে এ আদেশ দেওয়া হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার (১৭ জানুয়ারি) রাতে দুধসরা সড়কে অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ আঁখি বেগম (২৭) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের ১ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ পাড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত (জামায়াতে ইসলামি) প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আপিল করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররা অংশ নেন। শুনানির পর জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে স্থানীয় একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দর উ
বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই-মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎশকে একসাথে অসংখ্য অতিথি পাখির মৃত্যুর ঘটনায় প্রকৌশলীর অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন যাবৎ হাই-মাস্ট লাইটের আশেপাশে দুই-একটা পাখি মৃত দেখা গেলেও লোকজন এটা নিয়ে ভ্রূক্ষেপ করেনি।
বগুড়ায় ২টি চোরাইকৃত অটোর মালামালসহ প্রায় দেড় মাস পর ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল রাতভর বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সঙ্গীয় ফোর্সসহ শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিজানের সমন্বয়ে সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকীতে রোববার বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজনে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা মিস্ নূর জাহান বেগম বলেছেন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করার জন্য। ১২ তারিখে দুইটা ভোট হবে, সাধারণ ভোট এবং গণভোট। মূলত আমরা কথা বলতে এসেছি গণ ভোট নিয়ে।
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে দশ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার মিলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘কোনো আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
জামালপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।