| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাগুরার শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে রাসেল মোল্লা (২৫) ও সড়ক দুর্ঘটনায় নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের বৃদ্ধ ষষ্ঠীরাম সাহা (৭০) নামে দুইজন পৃথক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত...

শিক্ষকের গাফিলতিতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেনা শিক্ষার্থী

কুষ্টিয়ার দৌলতপুরের জয়পুর জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের গাফিলতির কারণে এবারও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারলো না ইসরাত জাহান (১৭) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী ইসরাত জাহান

বিস্তারিত...

নওগাঁর মাঠে নতুন কুঁড়ি

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে "নতুন কুঁড়ি স্পোর্টস"। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য জানান।

বিস্তারিত...

হালুয়াঘাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গুদামে চুরি: যুবক আটক

ঠাকুরগাঁওয়ে বহুমুখী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কেন্দ্রীয় গুদাম থেকে বিদ্যুৎ লাইনের মূল্যবান সরঞ্জাম চুরির সময় মো.শাওন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাওন শহরের শাহাপাড়া এলাকার মৃত অহিদুলের ছেলে।

বিস্তারিত...

অনলাইন জুয়ার ফাঁদে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্তি ও ধারাবাহিকভাবে টাকা হারানোর ঘটনায় নাহিদ রানা (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২০এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিস্তারিত...

নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন চত্বরে ক্যাম্পেইন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

বিস্তারিত...

ডাকাতিয়ায় নিখোঁজ আরো এক শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শাহাদাত (৫) ও মাহমুদ (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে শাহাদাতের মরদেহ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের নৌ ইউনিট। নিখোঁজ ছিলো মাহমুদ নামে অপর শিশু।

বিস্তারিত...

ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় রড লুট, গ্যারেজ ভাঙচুর

লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

বিস্তারিত...

নড়াইলে জেলেদের জন্য বিতরন করা ৪টি গরু আত্মসাতের অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মৎস্য অফিসের বিতরণের ৪টি গরু মল্লিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান ওরফে লেলন মেম্বার আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

নেত্রকোণায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো ভক্তবৃন্দ

অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোণার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছর ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিনব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।

বিস্তারিত...

অপপ্রচার ও মিথ্যা মামলার অভিযোগ এনে বাগেরহাটে বিএনপির মানববন্ধন

অপপ্রচার ও মিথ্যা মামলার অভিযোগ এনে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাটে ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন

বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শহরের কে সি পাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নাটোরের অবৈধ মাটি খননের অভিযোগে জামায়াতের কর্মীকে ২ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি খনন করার সময় জামায়াতের এক সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।

বিস্তারিত...

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪