| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

যশোরে মধ্যরাতে যুবক খুন, আটক ২

যশোরে মধ্যরাতে তানভীর নামের এক যুবক খুনের ঘটনায় দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরের বধ্যভূমি, কেউ দেখিয়ে না দিলে বোঝার উপায় নেই

শেরপুরের বধ্যভূমি, কেউ দেখিয়ে না দিলে বোঝার উপায় নেই

বিস্তারিত...

৭ ডিসেম্বর শত্রুমুক্ত শেরপুরে অবতরণ করেন লে. জেনারেল অরোরা

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করেন। একই দিনে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ও মিত্রবাহিনীর সর্বাধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারযোগে শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অবতরণ করেন।

বিস্তারিত...

ফরিদপুরে বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে একটি বাস চাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

জীবদ্দশায় স্মৃতিস্তম্ভ দেখতে চান তারেক মাসুদের মা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিনে নুরপুর গ্রামের সমাধিস্থলে দাঁড়িয়ে ছেলের স্মৃতি নিয়ে আবেগাপ্লুত হন তাঁর মা নুরুন্নাহার মাসুদ। শতবর্ষী এই মা বলেন, ১৪ বছর ধরে ছেলের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে বেঁচে আছি। মৃত্যুর আগে শুধু দেখতে চাই তাঁর নামে একটি দৃশ্যমান স্থাপনা।

বিস্তারিত...

বাগেরহাটে বিরল তক্ষকসহ পাচারকারী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ মো. খোকন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করে। মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়ে এ ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজয় (২১) নামে এক তরুণের ডানকাঁধ থেকে হাত বিচ্ছিন্ন হয়েছে। এতে সাথে থাকা আরোহী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন।

বিস্তারিত...

হান্নান শাহর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান শাহ রিয়াজুল হান্নান

‘আমার পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ জীবিত থাকাকালীন সময়ে কাপাসিয়ার অনেক উন্নয়ন কাজ করেছেন যেমন ফকির মজনু শাহ সেতু, স্কুল- কলেজ রাস্তাঘাট ইত্যাদি। কিন্তু কাপাসিয়ায় এখনো অনেক উন্নয়ন কাজের বাকি রয়েছে যা আমার পিতার স্বপ্ন ছিল আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করলে আমার পিতার স্বপ্নের অসমাপ্ত কাজগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই।’ গাজীপুরের কাপাসিয়ায় শনিবার(৬ ডিসেম্বর) বিকেলে শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এসব কথা বলেন।

বিস্তারিত...

নওগাঁর বদলগাছিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ-৩ আসনের বিএনপির এর মনোনয়ন এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল এর সহযোগীতায় আজ শনিবার দুপুর ১২টায় ল্যাবণ প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল মাঠে বদলগাছি উপজেলার শিক্ষক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে ছাত্রাবাসে শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

বিস্তারিত...

সারিয়াকান্দিতে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ

গুড়ার সারিয়াকান্দিতে প্রভাবশালী একটি পরিবারের হামলা ও লুটপাটের ঘটনায় পৈত্রিক ভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে একটি হিন্দু পরিবার।

বিস্তারিত...

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জামালপুরে কোটি টাকার ভবনে নেই কোন শিক্ষার্থী

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ধর্মকুড়া এলাকায় স্থাপিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নাম পরিবর্তন করে জামালপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হিসাবে নামকরণ করা হয়।

বিস্তারিত...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ হস্তান্তর

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪