| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

বিস্তারিত...

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই মোঃ সোহেল রানা (৪০) নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের পূর্ব পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা শফিউদ্দিন মন্ডলের বড় ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী মোঃ জুয়েল রানা (২৮) পলাতক রয়েছে।

বিস্তারিত...

শিক্ষার ঘাটতির কারণে প্রবাসীরা কম বেতন পাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন বলেছেন, প্রশিক্ষণ ও শিক্ষার ঘাটতির কারণে দেশের মানুষ বিদেশে কম বেতনে কাজ করছে। শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব না দেওয়াকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকার জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফিউল্যার কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দেশীয় একনলা ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

হিন্দু পাড়ায় ভোটের প্রতিশ্রুতি ও বয়স্ক ভাতার কার্ডে চাঁদাবাজির অভিযোগ, জামায়াত কর্মী আটক

বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৫০০ টাকা নেওয়া এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ী উত্তর পাড়ায়।

বিস্তারিত...

নাটোর লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি

নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।

বিস্তারিত...

ঝিনাইদহে উপড়ে ফেলা হলো বট গাছ

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে উপড়ে ফেলা হলো প্রায় ২০ বছর বয়সী একটি বটগাছ। গাছটি ধ্বংস করা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার দুপুরে শহরের শহিদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

বিস্তারিত...

বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে কারিগরি দক্ষতা: রফিকুল ইসলাম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো কারিগরি দক্ষতা। জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই—এ মন্তব্য করে তিনি জানান, দেশে ও বিদেশে শিল্প এবং প্রযুক্তিখাতে ব্যাপক কর্মসংস্থানের দ্বার খুলে গেছে, যেখানে কারিগরি জ্ঞানসম্পন্নদের তীব্র চাহিদা রয়েছে।

বিস্তারিত...

বরিশাল মেট্রোপলিটন চার থানার ওসিদের রদবদল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে বিদেশি সিগারেটসহ চারজন আটক

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বিশেষ তল্লাশি অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চার চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকা এবং বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।

বিস্তারিত...

আমদানির ঘোষণায় খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমলো কেজিতে ৪০ টাকা

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার সরকারি ঘোষণার পর চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনেই কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা।

বিস্তারিত...

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই গ্রামের জিহাদ ও হাসান।

বিস্তারিত...

নাটোরের সিংড়ায় হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪