চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বাগেরহাট শহরের ঐতিহাসিক পুরাতন জেলখানা পুকুরটি দীর্ঘদিন কচুরিপানায় ঢাকা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের স্বেচ্ছাসেবকরা পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন।
পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু ইউসুফের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলা নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এইচএসসি পরীক্ষায় এবছর-২৫, শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ নজরুল ইসলাম।
বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল–সবুজের পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী।
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীরা সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় পরিবহন মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।
শহরের নতুন পালপাড়া এলাকার সমীর কর মার্কেটে শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় আগুন লেগে ৩০টি হোসিয়ারি ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পর্যটনসমৃদ্ধ রাঙ্গামাটিকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও খেলাধুলাবান্ধব হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাপ্তাই থেকে রাঙ্গামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ‘জুলাই হত্যা মামলার’ এক আসামির উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন, শিক্ষকের মর্যাদা উচ্চকিত করতে হবে এবং তাদের জীবনমান উন্নত করতে আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবী আদায়ের জন্য কখনোই রাজপথে নামার প্রয়োজন হবে না।
শীতের শুরুতেই কাঁপুনি ধরিয়ে দিল পঞ্চগড়। উত্তরের এই জেলায় আবারও নেমে এসেছে তাপমাত্রার পারদ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস চলতি মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা এ পর্যন্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।
বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক আটকে আছে। এসব ট্রাকের পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। অচলাবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাকপ্রতি প্রায় ২ হাজার টাকা করে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে।
বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ী মোড়ে শুক্রবার বিকেলে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।