| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের ফলেই তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

গাংনীতে বিএডিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেনকে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের বিকল ইঞ্জিন উদ্ধারের দুই ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইঞ্জিনটি উদ্ধার করা হলে রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। শিডিউল বিপর্যয় হলেও পর্যায়ক্রমে সব ট্রেন ছাড়তে শুরু করেছে বলে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম।

বিস্তারিত...

বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু হয়েছে। শনিবার বিকেলে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম।

বিস্তারিত...

বগুড়া হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ

শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া শহর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন শহর শ্রমিক কল্যান কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মেহেদি হাসান,

বিস্তারিত...

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

কক্সবাজারে অবৈধ বক শিকারের সরঞ্জাম জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়া বিল এলাকায় দীর্ঘদিন ধরেই চলছিল বক শিকারের মহোৎসব। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও শিকার বন্ধ হচ্ছিল না। শিকারীরা আগেভাগেই অভিযান সম্পর্কে খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। অবশেষে শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া বন বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম

বিস্তারিত...

কুষ্টিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

কুষ্টিয়া সদর এলাকার হরিপুর সালদাহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে।

বিস্তারিত...

শেরপুরে লাল বালু উত্তোলন,কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে মূল্যবান লাল বালু উত্তোলন করছে স্থানীয় বালু খেকো । দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাচার করছে প্রভাবশালী কথিত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা বালু খেকো সিন্ডিকেট।

বিস্তারিত...

গ্যাস লিকেজ এবং ফোনের চার্জার বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাত্তা এলাকায় গ্যাস লিকেজ এবং ফোনের চার্জার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাঁথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।

বিস্তারিত...

জয়পুরহাট প্রেসক্লাবে নতুন সভাপতি ও সম্পাদক

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যহতি দিয়ে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হোন সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।

বিস্তারিত...

সিএমপি'র ১৬ থানার ওসি একযোগে বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

শেরপুরে অবৈধভাবে সার পাচার

শেরপুরের শ্রীবরদী ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অবৈধ ভাবে সার পাচার করে আসছে একটি চক্র । গতকাল ভায়াডাঙ্গা থেকে বকশিগঞ্জ উপজেলার কামালপাত্তি এলাকায় যাওয়ার পথে ১৫ বস্তা সার সহ একটি ভ্যান আটক করা হয়। এলাকাবাসির দাবি আরও ৩টি ভ্যান পালিয়ে যায়।

বিস্তারিত...

ময়মনসিংহে ডিজির সঙ্গে তর্কের পর চিকিৎসক বরখাস্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের তর্কবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ক্যাজুয়ালিটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪