নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদকৃত প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
কের পর এক জিরাফ মৃত্যুর মধ্য দিয়ে গাজীপুর সাফারি পার্কে জিরাফের পাল এখন শূন্য। সর্বশেষ গত ২১ অক্টোবর (বুধবার) ‘টিবি’ (যক্ষ্মা) রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেছে। মারা যাওয়া জিরাফটি ছিল স্ত্রী প্রজাতির।
বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন’— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’।
সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় রতন (৪২) নামে লালন একাডেমীর এক নিয়মিত সংগীত শিল্পীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পানছড়ি সাবজোন সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা জামিল মালিথাকে (৪০) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বহু খ্যাতনামা ব্যক্তিদের স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা ‘মিনিস্টার বাড়ি’ রক্ষার জন্য চলছে সামাজিক আন্দোলন।
দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এবার প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্পের কাজ শুরু করেছে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন,প্রকল্পটি বাস্তবায়িত হলে বান্দরবানে সুপেয় পানির চাহিদা মিটবে এবং স্যানিটেশন ব্যবস্থা আরও উন্নত হবে।
সাগর থেকে নদীর মিঠা পানিতে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৫ অক্টোবর মধ্যরাতে। এরই মধ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় জেলেরা ইলিশ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞার সময় অবসর সময় ভালো কাটেনি জেলেদের।
নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬–৭ জন আহত হয়েছেন।
আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার পাশপাশি যারা “জান্নাতের টিকিট” এর প্রলোভন দেখিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক খাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ওলামা দলের নেতৃবৃন্দ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে পানিতে ডুবে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু জিহাদ আজমপুর গ্রামের প্রবাসী আতিয়ার রহমানের ছেলে।