| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা আন্দিরঘাট এলাকার একটি ভাড়াবাসা থেকে কবিতা সানা (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

পুলিশের হাত কামড়ে আসামি নিয়ে পালালো আওয়ামী লীগকর্মীরা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদণ্ড

প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১২৫ জেলে। পরে এসব জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হোসেনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বিস্তারিত...

বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

কাগজপত্র বিহীন ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে কোনো পূর্ব ঘোষণা বা প্রস্ততি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করেছে বেনাপোল কাস্টমস। তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকরা।

বিস্তারিত...

সুন্দরবন থেকে শতাধিক কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিস্তারিত...

কাউখালীতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু, আহত ১

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।

বিস্তারিত...

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তা কারাগারে

খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রংপুরে গোলাম রব্বানী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

রাউজানে সন্ত্রাসীর গুলিতে যুবদলকর্মী খুন

চট্টগ্রামের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীর গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে নয় নম্বর ওয়ার্ডের রশিদুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

খেটে খাওয়া বাবার ছোট্ট অবুঝ শিশু আরাফাত বাঁচাতে চায়

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুপতলা গ্রামের একটি দরিদ্র কৃষক ও দিনমজুর পরিবার আজ চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছে। এই পরিবারের তিন বছরের ছোট্ট শিশু মোঃ আরাফাত হোসেন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।

বিস্তারিত...

ভোলায় পৌরসভার বর্জ্যবাহী তিনটি গাড়িতে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের আগুন

ভোলা পৌরসভা কর্তৃপক্ষের ফুটপাত দখলমুক্ত অভিযানের পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বর্জ্য নিষ্কাশনের তিনটি গাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত...

শ্রীপুরে বিএনপি নেতার নির্বাচনী প্রচারণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুর-৩ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা মাওলানা এনামুল হক মোল্লা।

বিস্তারিত...

জামালপুরের ইসলামপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জামালপুরের ইসলামপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামের ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিস্তারিত...

প্রশ্নপত্র ফাঁস, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এ সময় ফলাফল ঘোষণার প্রস্তুতিসহ নিয়োগ সংক্রান্ত কাজে কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪