খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রা শুরু করলো ‘লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি গাজীপুরের শ্রীপুরের একটি মাদ্রাসার।খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ থেকে নিখোঁজ জয়নাল সরদার (৬০) নামের এক ভক্তের মরদেহ পার্শ্ববর্তী আটপাড়া গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫”। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা । শেষে দিনে নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে উপকূলের হাজার হাজার জেলে। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা।
নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলা ঘটে।
শেরপুরে চরপক্ষিমারী ইউনিয়নে জামায়াতের শেরপুর এক আসনের মনোনয়ন কৃত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তদের হামলায় বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৫২) গুলিবিদ্ধ হয়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা করবে, তাদের হাত ভেঙে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার ঘুরতে গিয়ে ২২ হাজার ইয়াবার চালান নিয়ে এসেছিলেন এক দম্পতি। পরে জামালপুরে পৌঁছে ইয়াবা ট্যাবলেটসহ জামালপুর সদর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সেই দম্পতি।
নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং-এর সদস্যরা। শুক্রবার ২৪ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চরে অবাধে চলছে জাটকা ও মা ইলিশের বেচাকেনা। প্রশাসনের নজরদারির অভাব ও দুর্বলতার সুযোগে প্রতিদিনই চরের অস্থায়ী বাজারগুলো ও বিভিন্ন খেয়া ঘাট থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ মা ইলিশ।
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে বাদশা মোল্যা (৬০) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।