বান্দরবানের রুমা উপজেলায় আগামী সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ. কে এস মং-এর উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আল হামিদ টেক্সটাইল নামের একটি তোয়ালে কারখানায় আগুন লেগেছে। সাততলা ভবনটির পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই ভবনের ৫,৬,৭ তলায় তাদের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত রাখার দাবিতে রাঙ্গামাটিতে হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে ‘রাঙ্গামাটির সচেতন ছাত্র-জনতা’। আগামী রবিবার (১৯ অক্টোবর) এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করেন চট্টগ্রাম কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাঁজা রাখার অভিযোগে যশোরের শার্শা উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস.এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুরে ‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই উৎসবের উদ্বোধন করা হয়। সকাল থেকেই লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দলবেঁধে হাজির হয় উৎসবে।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে সাড়ে পাঁচ হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকাল ১০টা কৃষি প্রণোদনার এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঝিনাইদহ পৌরসভার রাস্তা সংস্কার ও ড্রেনেজ নির্মাণ কাজে ২০ কোটি টাকার টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিনের বিরুদ্ধে শহিদুল ইসলাম নামে এক ঠিকাদার দুদকে লিখিত অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে জেলায় আলোচনার ঝড় উঠেছে।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলায় সাংবাদিক ঢাকা পোষ্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মিলন (৬০) নামে একজন মারা গেছেন। বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলী বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীবাহী বাস কাউন্টারের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে যুবদলের দু'গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।
যশোরের শার্শা উপজেলায় চার দিন নিখোঁজ থাকার পর ভ্যানচালক আবদুল্লাহর (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শোরের শার্শা উপজেলায় চার দিন নিখোঁজ থাকার পর ভ্যানচালক আবদুল্লাহর (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।