| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (আনুতোষিক ও ভবিষ্যৎ) বকেয়া টাকার চেক প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

লক্ষ্মীপুরে এবার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় দিয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী (৪৮.৯৫%) পরীক্ষায় কৃতকার্য হয়েছে। ১৫৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া জেলার তিনটি কলেজের ১৮ জন পরীক্ষার্থী কেউই পাশ করতে পারেনি।

বিস্তারিত...

শেরপুরে ভূমি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন

ভূমি সেবার মানোন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি শ্রীবরদী উপজেলার রাণীশিমুল-তাতীহাটি ইউনিয়ন ভূমি অফিস এবং খড়িয়াকাজিরচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

বিস্তারিত...

মহারশি নদীর দুই পাড়ে বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুঃখ—ভাঙনপ্রবণ মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল চারটার দিকে সংগঠনটির পক্ষ থেকে স্বাক্ষরনামাসহ এ-সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ভারতে চাহিদা বাংলাদেশি পাবদা মাছের

বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে মোট এক কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯০ কেজি মাছ ভারতে রপ্তানি হয়েছে। এর রপ্তানি মূল্য ছিল তিন কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পাবদা মাছ, যা মোট রপ্তানির ৮৮ শতাংশ। সার্বিক মাছ রপ্তানিতে ইলিশের অংশ ছিল প্রায় চার শতাংশ। এই চার শতাংশ শুধু দুর্গাপূজার উপহার হিসেবে গেছে। তবে এর বিপরীতে দেশটি থেকে কার্প ও সামুদ্রিক মাছের আমদানি কমেছে। ভারতে চাহিদা বাড়ায় পাবদা মাছের রপ্তানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

নীলফামারীতে ১০ কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

এখনো নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, কাজ করছে ১৯টি ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ও নৌবাহিনীর ৪টি ইউনিট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগুন নিন্ত্রয়ণে আসেনি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্তরের বালক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিস্তারিত...

কোটালীপাড়ায় প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতকে স্মরণ

এনটিভির স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুক্রবার, প্রথম বারের মত রাষ্ট্রীয়ভাবে পালন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব। এবছরই প্রথম এ আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ নিয়ে খুশি সাধু-ভক্ত ও লালন অনুষারীরা।

বিস্তারিত...

বাগেরহাটে মানবাধিকার রক্ষাকারীদের সাথে নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষা (DHRNS) শীর্ষক মানবাধিকার রক্ষাকারীদের সাথে জেলা পর্যায়ের নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সড়ে ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর সোসাইটি'স হেল্পলেস (আশ বাংলাদেশ)। অনুষ্ঠানটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নওগাঁয় শূন্য পাসের তালিকায় ৫ শিক্ষা প্রতিষ্ঠান

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার নওগাঁ জেলায় ফলাফল কিছুটা হতাশাজনক। গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক পাসের হার।

বিস্তারিত...

বেতন বৃদ্ধিসহ ৪দফা দাবিতে মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

মেহেরপুরে বেতন বৃদ্ধিসহ ৪দফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাঁশফোড়। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী স্বপন ভূইমালি, বিনদ, দ্বিপকসহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী-পুরুষ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪