| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাটমোহরের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারিদের লাগাতার কর্মবিরতি চলছে। এর ধারাবাহিকতায় পাবনার চাটমোহরের এমপিওভুক্ত সকল কলেজ, স্কুল ও মাদ্রাসায় সোমবার থেকে কর্মবিরতি পালিত হচ্ছে।

বিস্তারিত...

পিআর পদ্ধতিকে জটিল তুলেছেন কেন? বিএনপির উদ্দেশ্যে জামায়াত নেতা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালন ড. ছামিউল হক ফারুকী বিএনপিকে উদ্দেশ্য বলেছেন, ভোটারা তো প্রতীকে ভোট দিবে। প্রার্থীর ছবিতে ভোট দিবে না। তাহলে পিআর পদ্ধতিকে জটিল করে তুলেছেন কেন?

বিস্তারিত...

পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

বিস্তারিত...

পটুয়াখালীতে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

‘ সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত।

বিস্তারিত...

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ভারতে পাচারের চেষ্টা, ভারতীয় প্রতারক উধাও

ভারতীয় প্রতারকের বিয়ের প্রলোভনে পাচারকালে সুনামগঞ্জের এক তরুণীকে উদ্ধার করলো র‌্যাব-৯ সদস্যরা। (১৪ অক্টোবর) মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।

বিস্তারিত...

পিআরসহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

বিস্তারিত...

নাটোরে পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নাটোর শহর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার(১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

১৬ বছর আগের মামলায় অন্যায়ভাবে আসামি, নাম প্রত্যাহারের দাবি সংবাদ সম্মেলনে

শাহজাদপুরে ১৬ বছর আগের হামলা ও মারপিটের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার রতন শেখ।

বিস্তারিত...

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে জামায়াত। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা, আতঙ্কে চিকিৎসক–রোগীরা

খসে পড়ছে ছাদের পলেস্তারা, দেয়ালে ফাটল ধরে রড বেরিয়ে পড়েছে, বৃষ্টি হলেই পানি ঢুকছে চিকিৎসকের কক্ষ ও ল্যাবে—এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ঠাকুরগাঁও জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও কর্মীরা। আতঙ্ক নিয়েই হাসপাতালে আসছেন রোগীরা।

বিস্তারিত...

শেরপুরে পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস

‘হাত ধোয়ার নায়ক হোন’ এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।

বিস্তারিত...

চাঁদা দাবির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক

খুলনায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪