খুলনায় দুর্বৃত্তেদের ছোঁড়া গুলিতে মনির হাওলাদার ( ২২) ও হানিফ শেখ (২২ ) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন এলাকা হতে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের বিপুল পরিমান জালমুদ্রাসহ জালমূদ্রা চক্রের মোঃ তানবিজ উদ্দিন ও মোঃ আসিফকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন অংশে অবৈধভাবে গড়ে উঠেছে একের পর এক চোরাই জ্বালানি তেলের দোকান। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে মাসোয়ারা (মান্তি ) দিয়েই এসব ব্যবসা দীর্ঘদিন ধরে চলছে। মহাসড়কের দু'পাশেই সরকারি খাস জমি
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী ব্রিজ ঘিরে যানজটের স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শহরকে একটি শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
যশোর প্রতিনিধি : যশোরের শার্শা নাভারণ সরকারি খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সকাল ১০ টার দিকে গুদামে নিম্ন মানের চাল মজুদ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক।
শেরপুর প্রতিনিধি : শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (৩য় ব্যাচ) এর উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিকসেবা আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে রাজধানীর ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী “জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠিত হয়। এতে গৌরবোজ্জ্বল স্পোর্টস মার্শাল আর্ট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্সআপ হয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারি কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিএনপির নওগাঁ-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলু। তিনি ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়া প্রথম ভিপি ও বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য।
মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় বাবার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় বছরের শিশু রিহানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় হাতিয়া উপজেলার চরইশ্বর কাজির বাজার পল্লী চিকিৎসক রণজিৎ চন্দ্র দাসের রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের বোয়ালমারীতে নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় বোয়ালমারী সরকারি কলেজের হলরুমে ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রানীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলোর মারকইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কের ইবাদতখানা নামক স্থানে ট্রাক চাপায় মোকলেছুর রহমান বান্টু (৬৫) নামের একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।