কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মূল মঞ্চের পাশে গাঁজা সেবনের দৃশ্য ধারণ করায় ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিক রাজু আহমেদকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাংবাদিকরা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধ সম্পর্কের দায়ে এক মাদ্রাসা সুপার ও এক গৃহবধূকে আটক করে কোর্টে প্রেরণ করেছে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার সকালে ২নং চরবাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংস নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) সদর উপজেলার ঘটকচর বাজারে এ বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শরীয়তপুর। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সংগঠন।
নাটোরে নলডাঙ্গা উপজেলার তেঘরপাড়ায় পূর্ব বিরোধের জেরে শফিকুল ইসলাম (৫৫) ও রাকিব (২২) নামে বাবা ও ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন ও তার লোকজন।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের কেরণছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১১ অক্টোবর সংবাদ সংগ্রহের সময় পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে কচুয়া উপজেলা গেট সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১০টার দিকে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ।
বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা লোকমোর্চা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুসে উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
গত ২৬ সেপ্টেম্বর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তারাছা ইউনিয়নে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতলের সার্বিক সহযোগিতায় চারশত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হচ্ছে।
দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ ও রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমন্বিত উদ্যােগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান’, প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে পালিত হলো ৫৬তম ‘বিশ্বমান’ দিবস। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সালথায় জিহাদ সরদার (১৮) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা পুলিশ। নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।