| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বান্ধবীর সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুল ছাত্রী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় বান্ধবীর সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্রী ফারিয়া জান্নাত (১০)। আজ সোমবার সকালে দিঘিপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিস্তারিত...

সীমান্তে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহলরত অবস্থায় স্থল মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেনকে হেলিকাপ্টার যোগে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্যারেড ও সাক্ষাৎকার সম্পন্ন

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই, এএসআই থেকে এসআই, এটিএসআই থেকে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

সাজেকে ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইঁদুরের আক্রমণে জুমচাষে ক্ষতিগ্রস্ত ১৬৬টি পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।

বিস্তারিত...

সাংবাদিক সুপনের বাবার মৃত্যু: বিএনপি মহাসচিবের শোক

দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান সুপনের বাবা এ. ওয়াই. এম. কামারুজ্জামানের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শোকবার্তার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে ফকির লালন শাহ্ এর আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে কুষ্টিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় । আজ সোমবার(১৩ অক্টোবর) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী ১৭ই অক্টোবর থেকে তিন দিন ব্যাপি বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

বিস্তারিত...

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে একই চত্বরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

আলোচিত ঘোড়ার মাংস বিক্রেতা শফিকুরকে জরিমানা করে ছেড়ে দিল প্রশাসন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আত্ তাকওয়া মসজিদের পাশে অবৈধভাবে জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর ) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়া জবাইকারী চক্রের মূল হোতা শফিকুর রহমানকে আটক করা হয়।

বিস্তারিত...

তারাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ময়মনসিংহের তারাকান্দায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে রাস্তায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা, মহড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পাংশা এর আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

বিস্তারিত...

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিনটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

বিস্তারিত...

পারিবারিক কলহের জেরে নারী নিহত, সৎ ছেলে আটক

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের মারধরে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী।

বিস্তারিত...

টাঙ্গাইলকে ময়মনসিংহের অন্তর্গত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

আমাদের দাবী একটাই, টাঙ্গাইলবাসী ঢাকার সাথেই থাকতে চাই’, এই শ্লোগানে, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বিস্তারিত...

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে বিদ্যুৎ বিভাগের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪