কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শুকতার মোল্লা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার এনায়েতপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬-২০২৫ এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গোপালগঞ্জের সদর উপজেলায় প্রেমিককে ফোন করে বাড়িতে ডেকে আনার পর স্বামীর নেতৃত্বে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে এক গৃহবধূর পরিবারের বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের কালকিনি উপজেলায় ফুটপাতে এক কন্যাসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৯ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন সেতুর পাশে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের সহযোগি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোরবানির পশুর চামড়ার দেশের বাজারে অস্থিরতা ও কম দামের কারণে এবারও ভারত সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যশোরের বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
যশোরের অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে রুবেল (৩২) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী পারভীন ও তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে একাধারে ৬০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারীদের জন্য পুরস্কার ঘোষণা করে উপজেলার হরিন্দিয়া গ্রামের মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘ। এতে স্থানীয় যুবসমাজের মধ্যে জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতা শুরু হয়।
ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা উচ্চ বিদ্যালয়ের আন্ত: ব্যাচ টুর্নামেন্ট ২৬ শুরু হয়েছে। শুক্রবার (২৯মে) উদ্বোধনী খেলায় ২০২১ ব্যাচ ২০১৭ ব্যাচ কে ৮ উকেট এ পরাজিত করে।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ এর আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক, গোলজার হোসেনের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের প্রবীণ রাজনীতিক দবিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।