কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ব্র্যাক ব্যাংকের কর্মী জিয়া (৩২) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা কুষ্টিয়া মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জামালপুরের ইসলামপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির পর দম্পতির শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ স্বামী-স্ত্রী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই স্থান ও একই সময়ে দুই পক্ষের কর্মসূচির ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় প্রেমিকের বাড়ি থেকে এক তরুণীকে উদ্ধারের সময় তাকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরকানুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই প্রবীণ নারী পেশায় একজন ভিক্ষুক বলে জানা গেছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও পাঠানো হয়েছে।
জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন এবং বনজ সম্পদের সুরক্ষায় আগামী তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী-মৌরাঙ্গা এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মামা-ভাগ্নেসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—একই পরিবারের তিনজনই রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, যা সহজ কোনো বিষয় নয়।
খুলনায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ছয়টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলার বল্লা এলাকাসহ বিভিন্ন স্থানে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা ইতোমধ্যে চামড়া সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।