যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি বাসা থেকে মনিকা আক্তার সোমা (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর দেউড়ির ২ নম্বর গলির মান্নান ভবনের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গায় ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোডাউনে অংশ নেওয়া চার আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরে ডুবে কণিকা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার(৩১ মে) দুপুর দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কণিকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামের বিপুল আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ঈদের ছুটি উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে সে মোড়াগাছা গ্রামে তার নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিল।
বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও অসাংগঠনিক আচরণের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
নগরের বাকলিয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে মাদকমিশ্রিত জুস খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হ
নরসিংদীর বেলাবোতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস)-এর উদ্যোগে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ ধনু মাষ্টার উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
রাজধানীর ডেমরার একটি স্টিল কারখানায় বয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। রোববার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগেরহাট জেলা
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে এবং পরবর্তী সময়ে নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
রামপালে দূর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার সময় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।
গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শফিকুল মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মধুমতি বেকারির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।