| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বামী বাইরে থাকায় ঘরে ঢুকে গেলেন হোটেল মালিক, অতঃপর ধর্ষণ

কুড়িগ্রামে চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাতে অভিযুক্ত কবির মিয়াকে (৪৫) উপজেলার সরকারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তার ছেলে ও একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন।

বিস্তারিত...

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে প্রাইভেটকার-ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের আশ্রাফপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর ভেঙে দিল এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার অভিযোগে অভিযুক্ত একটি বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা বালু ব্যবসায়ীদের তিনটি অবৈধ টোলঘর ভেঙে গুঁড়িয়ে দেন।

বিস্তারিত...

যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বিস্তারিত...

ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

গড়াই নদীতে শিশুকে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ায় চার মাস বয়সী সন্তানকে গড়াই নদীতে ফেলে দিয়ে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন (৩০) নামের এক নারী। স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

বিস্তারিত...

খেলার সময় ঝড়ে তালগাছ চাপায় শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

বিস্তারিত...

সৈয়দপুরে দ্রুত অপসারণ কোরবানির বর্জ্য, ফেলা হয়েছে ব্লিচিং পাউডার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা থেকে বর্জ্য সরিয়ে নির্ধারিত ভাগাড়ে পরিবেশসম্মতভাবে ফেলা হয়েছে।

বিস্তারিত...

হেলপারের দুঃসাহসিক আত্মত্যাগে বাঁচল অর্ধশতাধিক প্রান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ব্রেক ফেল করা একটি যাত্রীবাহী বাস থামানোর চেষ্টা করতে গিয়ে দুলাল (২৫) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তার আত্মত্যাগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে নড়িয়ায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিস্তারিত...

সৈয়দপুরে জমজমাট কোরবানির গোশতের অস্থায়ী হাট

কোরবানির ঈদকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে বসেছে ব্যতিক্রমী অস্থায়ী গোশতের হাট। সেখানে নিম্ন আয়ের মানুষ কোরবানির গোশত বিক্রি করছেন, আর স্বল্পমূল্যে সেই গোশত কিনছেন অসহায়, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। এমনকি গোপনে কয়েকজন হোটেল মালিককেও এই বাজার থেকে গোশত কিনতে দেখা গেছে।

বিস্তারিত...

সৈয়দপুরে ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ক্রীড়াঙ্গন সৈয়দপুর’।

বিস্তারিত...

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪