সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীত শিল্পী লাইলী আক্তারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
চাঁদা না দেয়ায় যশোর শহরের আরবপুর-বাঁশহাটা এলাকায় ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে মামলার ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।
সিএমপি পুনাকের উদ্যোগে পুনাক কর্মী ও সিএমপির আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বোনাস ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের আনন্দ এখন অনেকটাই স্বপ্ন। নদীভাঙনে নিঃস্ব লাখো পরিবারের কাছে কোরবানির পশু তো দূরের কথা, অনেক ঘরে এক কেজি মাংসও জুটবে না। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ পার করার প্রস্তুতি নিচ্ছেন চরবাসীরা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়েকটি কোরবানির পশুর হাটে নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু হাসিল নয়, হাটে পশু ওঠানো-নামানোর ক্ষেত্রেও বেপারী ও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে ক্রেতা ও বেপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারও রাজস্ব হারাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ওই গ্রামের রিয়াজ খানের ছেলে ও পেশায় বালু ব্যবসায়ী।
আসন্ন বর্ষা মৌসুমে মোংলা পোর্ট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারী ঠাকুরানী খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকা থেকে নিজেই আবর্জনা পরিস্কারের মধ্যদিয়ে এই খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ১১টি স্পট চিহ্নিত করে খালের এ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ। এটি শোলাকিয়া ঈদগাহের ১৯৯তম ঈদুল আজহার জামাত।
ঝিনাইদহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়। কিন্তু সামান্য বৃষ্টি হলেই এই রাস্তাটিতে পানি জমে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এই ভোগান্তিতে পড়ে চরম কষ্টে ছিলেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনে এবার নিজেই উদ্যোগী হলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
কৃষিজমি রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে, কারণ দেশে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন হাজার হাজার মুসল্লি।
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে গিয়ে আকাশ পরিবহনের আরেকটি বাসকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন'বাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার পার্ক এভিনিউ জাহাঙ্গীর টাওয়ারসংলগ্ন খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।