জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে নাটোরে কর্মবিরতি পালন শুরু করেছে। প্রতিবাদে ক্লাস বর্জন করে নাটোরে কর্মবিরতি পালন শুরু করেছে শিক্ষকরা। কর্মবিরতি’র কারনে ক্লাস না হওয়ায় বাড়িতে ফিরে গেছেন শিক্ষার্থীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ,বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কাজ না করে, ওষুধ সরবরাহ না করে শত শত হাজার হাজার টাকা লুটপাট করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আসন্ন চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো.মিজান মিয়া। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তিনি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে মো. মিজান মিয়ার ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তি চারদিকে আলোড়ন সৃষ্টি করেছে।
চাঁদপুর জেলাজুড়ে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. আশিক।
মাদ্রাসায় কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের নড়িয়ায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত বা প্রাণহানির ঘটেনি সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রী তাসলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুলে রোববার সকালে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টাইফয়েড টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেন।
যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।
মাগুরা-যশোর মহাসড়কে শালিখা থানার সামনে সকাল ৬ টায় ট্রাক এবং প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরার দিক থেকে আসা প্রাইভেট কারটি ও ঢাকামুখী ট্রাকটি দ্রুতগতিতে চলছিলো,একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
শেরপুরে কৌশলে স্ত্রীর নগ্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং স্ত্রীর বাবার কাছে ৩০ লক্ষ টাকার যৌতুকের দাবি। উল্টা স্ত্রী এবং নিজের ওরশ জাত নাবালক দুই সন্তান সহ স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে প্রতারক বেকারী ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ওরফে বেকারী শফিক ।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিষাক্ত মদ পানে গত দুই দিনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। উপজেলার ডিঙ্গেদহ এলাকার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দি গ্রামের খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালীর লাল্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র মাঝেরপাড়ার শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার সমির (৫৫) এবং এশিয়া বিস্কুটপাড়ার লাল্টু (৫২)। এর মধ্যে দুজন শনিবার ও চারজন রোববার মারা যান।
গাজীপুরের শ্রীপুরে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় সোহাগ মিয়া (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন।