শেরপুরে জেলা রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সোমবার (১৩ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে যান। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জায়গায় জায়গায় ছোট-বড় খানা-খন্দ। উঠে গেছে কার্পেটিং। কোথাও কোথাও উঁচু-নিচু। একটু বৃষ্টি হলেই জমে পানি। এমনই বেহাল দশা কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের। এতে সড়কে কমছে যানবাহনের গতি। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মানুষজন সময় মত পৌছাতে পারছেনা কর্মক্ষেত্রে।
গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিটি আজ বহু বছরের পুরোনো। সড়কপথের ভোগান্তি, যানজট আর ঢাকা–খুলনা মহাসড়কের নিত্যদিনের দুর্ঘটনা মানুষের জীবনকে করে তুলেছে অনিরাপদ। প্রাণহানি ও আহতের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলায় গোপালগঞ্জবাসী এখন রেলপথেই দেখছেন নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের একমাত্র বিকল্প।
ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দূর বুকে পড়েছেন যাত্রীরা।
নোয়াখালীর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার মো. জসিমকে (৩২) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিওিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ টি লোহার কিরিচ, ১ টি স্টিলের চাপাতি, ১ টি লোহার চাপাতি, ১ টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
নোয়াখালীর সুবর্ণচরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার( ১৩ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হল রুমে এ আয়োজন করা হয়৷
লক্ষ্মীপুরের কমলনগরে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে বশির সর্দার নামে (৬৫) এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির সর্দার পলাতক রয়েছেন। বশির ওই এলাকার মৃত আলি হোসেনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার( ১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
নেত্রকোণায় জেলা পাবলিক হলে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে নাটোরে কর্মবিরতি পালন শুরু করেছে। প্রতিবাদে ক্লাস বর্জন করে নাটোরে কর্মবিরতি পালন শুরু করেছে শিক্ষকরা। কর্মবিরতি’র কারনে ক্লাস না হওয়ায় বাড়িতে ফিরে গেছেন শিক্ষার্থীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ,বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কাজ না করে, ওষুধ সরবরাহ না করে শত শত হাজার হাজার টাকা লুটপাট করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আসন্ন চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো.মিজান মিয়া। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তিনি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে মো. মিজান মিয়ার ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তি চারদিকে আলোড়ন সৃষ্টি করেছে।