ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রবাসীর বাড়িতে পানির মটর চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন এক যুবক। পরে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকায় রেললাইনের ওপর খড় শুকাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রেলওয়ের পরিদর্শন টিমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
জামালপুর পৌর শহরের জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে অধরা (১৯) নামের এক তরুণী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাসার গলি থেকে দুই মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে প্রশাসন। অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাসার গলি থেকে দুই মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে প্রশাসন। অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী লাখো যাত্রী।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে আটকা পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে নিখোঁজের দুই দিন পর তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে তার বাড়ির পাশের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তোফাজ্জল হোসেন সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রা.) ফাউন্ডেশন।
নওগাঁয় বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি।
কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের হাট-বাজারে ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। গরুর মাংস রান্নায় বাড়তি স্বাদ ও ঘ্রাণ আনতে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে চুইঝাল অত্যন্ত জনপ্রিয়। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেচাকেনা যেমন বেড়েছে, তেমনি দামও ঊর্ধ্বমুখী হয়েছে।
মুসলমানদের বছরে দুইটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আযহা অন্যতম। পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে দেশের উত্তরবঙ্গ থেকে ঢাকায় অবস্থানরত মানুষজন ফিরছেন নাড়ির টানে। ঝুকিপূর্ণ অবস্থায়ও হার মানাতে পারেনি তাদের ঘরে ফেরা।