নাটোরের লালপুর উপজেলা, নাটোর, বাংলাদেশ-এর সিরাজীপুর এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন।
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদ ও খুনীদের দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে)দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে সেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা।
নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক নারীর (আনুমানিক বয়স ৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ সিরাপসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বুধবার (২০ মে) ভোরে উপজেলার সামন্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দাগনভূঞা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
বাগেরহাটে দখল হয়ে যাওয়া ১৬টি সরকারি খাল অবমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবিতে গণস্বাক্ষরসহ আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ২০ মে বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নবাসী এ আবেদন জমা দেন।
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। এছাড়া ট্রাকচালকসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ (২৯) গ্রেফতার হয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পাংশা থানাধীন সরিষা খামারডাঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন পৌরসদরের কীর্তিপুর গ্রামের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়ার গাবতলীতে গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ ও নতুন নির্বাচন আয়োজনকে ঘিরে মতবিরোধের জেরে জামায়াতপন্থী সাত আইনজীবী পদত্যাগ করেছেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।