| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যমুনার ভাঙন রোধে অচিরেই স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে অচিরেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। শুক্রবার (২২ মে) দুপুরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নবগঠিত এ কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিস্তারিত...

ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর

ভারত ভ্রমণ ভিসায় আরোপিত বিধিনিষেধ এখনো পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ফলে একসময় যাত্রীদের কোলাহলে মুখর থাকা বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। একসময় ভোর হতেই যেখানে শুরু হতো ইমিগ্রেশনের দীর্ঘ সারি আর ট্রাভেল এজেন্টদের হাঁকডাক, তবে সেখানে এখন ভর করেছে সুনসান নীরবতা।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ এ জড়ো হওয়া ২৬ জন আটক

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন।

বিস্তারিত...

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

যশোরের শার্শা থানায় দায়ের হওয়া পুত্রবধূকে ধর্ষণের মামলায় প্রধান আসামি শ্বশুর মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বিস্তারিত...

মাদারগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বড় ভাই রিয়াদ (১২) প্রাণে বেঁচে ফিরেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার মহিষবাথান এলাকার ঝারকাটা নদীতে এ ঘটনা ঘটে। নিহত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে।

বিস্তারিত...

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে পুলিশের ধাওয়া করা ছিনতাইকারী-মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

বিস্তারিত...

শিশু রামিসাকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা

সিলেট সদর উপজেলায় মাত্র এক বছর আট মাস বয়সী মাইমুনা জান্নাত তোহা নামের এক শিশুকন্যাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

বিস্তারিত...

বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ভিজিএফ চাল জালিয়াতি

নওগাঁর বদলগাছীতে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদুল আজহার ভিজিএফ খাদ্যশস্য (চাল) জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

বিস্তারিত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত

পরিবারের আর্থিক সংকট দূর করতে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে মর্মান্তিক পরিণতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিস্তারিত...

দাগনভূঞায় আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ফেনীর দাগনভূঞা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ৩৬ ঘণ্টায় ৩ খুন, জনমনে আতঙ্ক

মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মাদক সেবনে বাধা, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং চাঁদা নিয়ে সংঘর্ষের জেরে এসব হত্যাকাণ্ডের ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

দৌলতদিয়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক, মাদক জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী ও পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪