বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যে কোনো সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যৃ হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান প্রজন্মের কাছে সংবিধানের প্রতি আগের মতো সম্মান অবশিষ্ট নেই। তার দাবি, নতুন প্রজন্মই ভবিষ্যতে নতুন রাষ্ট্র ও সরকারব্যবস্থা গড়ে তুলবে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের বাসিন্দা ও জামালগঞ্জ আঞ্চলিক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর মোরশেদ আর নেই। বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে সড়কে হঠাৎ ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চাটিপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুমারখালী শাখা।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
য়মনসিংহের নান্দাইলে শিয়ালের কামড়ে একই পরিবারের ১১ জনসহ মোট ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামেও আরও তিনজন শিয়ালের কামড়ে আক্রান্ত হন।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যান ঘাটায় মাত্র চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
চট্টগ্রাম; কর্ণফুলী উপজেলায় ফকিরনির হাটে টানা পাঁচ দিন অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এদিকে দীর্ঘদিন ধরে সপ্তাহে মাত্র দুই দিন বসা এই পশুর হাটে এবার টানা পাঁচ দিনের অনুমতি দেওয়ায় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন পাশের বিভিন্ন হাটের ইজারাদাররা।
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউনিয়নের মুলিয়া খেয়াঘাট স্থানীয় দুই মাঝিকে বরাদ্দ দেওয়ার বিনিময়ে বিএনপি অফিস করার নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকের বিরুদ্ধে।
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারসংলগ্ন প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন।