| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

করিমগঞ্জে ৯ বস্তা সরকারি চাল জব্দ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নয় বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে নিহত ৩

নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুর-কুমিল্লা রুটে ১০ ঘন্টা পর বাস চলাচল শুরু

বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের মারধর করে আহত করার ঘটনায় প্রায় ১০ ঘন্টা পরে চাঁদপুর-কুমিল্লা রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এর আগে আজ ভোর ৬টা থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিলো। বিকাল ৩টা থেকে আবার চলাচল স্বাভাবিক হয়েছে। তবে চাঁদপুর থেকে দেশের অন্যান্য রুটের বাস চলাচল বন্ধ হয়নি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ভারতীয় সিরাপসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল ও ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিস্তারিত...

ফুটপাত দখল করে ব্যবসা করা চলবে না: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর স্টেশন রোড এলাকায় ফুটপাত দখল করে পণ্যসামগ্রী ও ফল মজুত করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। নাগরিকদের হাঁটার অধিকার ক্ষুণ্ন করে কোনোভাবেই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না।”

বিস্তারিত...

হাটহাজারীতে এক শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) কে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

বিস্তারিত...

গাইবান্ধায় কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ

গাইবান্ধার কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সদর উপজেলা কৃষি অফিস। কৃষকদের উন্নয়নে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে আসছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম।

বিস্তারিত...

ভাঙ্গায় বাসের চাপায় নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় রিয়াজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে সাতটার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ যশোরের বেনাপোলের বাসিন্দা ও কাভার্ড ভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

রামিসা হত্যার বিচার ও নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

তালাক না দিয়ে অন্যত্র বিয়ে, ৩৭ লাখ টাকা আত্নসাতের অভিযোগ

স্বামী প্রবাসে থাকা অবস্থায় তালাক না দিয়েই অন্যত্র বিয়ে করে ৩৭ লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। জানা যায়, কুয়েত প্রবাসী রুবেল পারভেজের সাথে নাহিদা সুলতানার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের এক পর্যায়ে তারা ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই স্ত্রীর উচ্চাভিলাষী চাহিদা পূরণ করতে থাকেন রুবেল পারভেজ। স্ত্রীকে পড়াশোনা করানোর খরচ, টাকা পয়সা স্বর্ণালংকার সহ সবই দিয়েছেন। তবে স্বামীর এই সরলতার সুযোগ নিয়েছেন নাহিদা সুলতানা।

বিস্তারিত...

ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ায় অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে যৌতুক নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের জেল

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট্র বুলবুল আহমেদ ওই রায় ঘোষণা করেন। মো. হান্নান মিয়া (৩২) নামে ওই ব্যক্তিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ প্রদান করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪