টানা ৮ দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। দাবির প্রতি সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ শিক্ষকরা আজ (রোববার) ‘ভূখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দেন।
সময়ের সঙ্গে ছোটদের ‘স্ক্রিন টাইম’বাড়ছে। মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেট বাড়িতে ছোটদের পড়াশোনার সুবিধা করে দিয়েছে। ইন্টারনেটের দৌলতে সারা বিশ্ব এখন হাতের মুঠোয়। কিন্তু দিনের একটা বড় সময় ডিজিটাল পর্দায় চোখ রাখার ফলে ছোটদের একাগ্রতাও কমেছে।
একেবারে সুস্থ-সবল মানুষ, কোনো রোগ-অসুখ নেই—হঠাৎ একদিন বুকে ব্যথা, তারপর ধরা পড়ল হার্ট অ্যাটাক! এমন ঘটনা এখন অস্বাভাবিক নয়। নিঃশব্দেই অনেক সময় হৃদ্যন্ত্রে রক্ত জমাট বাঁধে, অথচ কোনো সতর্ক সংকেতও মেলে না—না বুকে ব্যথা, না রাতে ঘাম, না অন্য কোনো লক্ষণ। অথচ এর মধ্যেই লুকিয়ে থাকে ভয়াবহ বিপদ।
আজকাল প্রায় সবারই এক সাধারণ সমস্যা শরীরে অ্যালার্জি। বিশেষ করে বিভিন্ন ধরনের খাবার থেকে হওয়া অ্যালার্জি বা ফুড অ্যালার্জি এখন ক্রমেই বাড়ছে। খাবারে অ্যালার্জি মোটেও সাধারণ বিষয় নয় বরং এটি শরীরের জটিল প্রতিক্রিয়া। কেউ দুধ খেলে বমি করেন, কারও চিংড়ি খেলেই গায়ে র্যাশ ওঠে; কারও বেগুনে গলা চুলকায়, আবার কারও ইলিশ খেলেই বুক জ্বলে। এসবই হজমের সমস্যা নয় বরং অ্যালার্জিরই লক্ষণ।
ব্যাংকে অ্যাকাউন্ট নেই, এরকম মানুষ পাওয়া বেশ দুষ্কর। মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত কিংবা চলতি আমানতের মাধ্যমে আমরা ব্যাংকে টাকা জমা রেখে থাকি। আবার বিভিন্ন সময় অনেকের নগদ টাকার প্রয়োজন হয়। তখন জমানো টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিই। টাকা ওঠানোর পর আমাদের অবশ্যই কিছু সাবধানতা আমাদের গ্রহণ করা উচিত।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে করলার মতো খাবার খুব কম আছে। রোগমুক্ত জীবন কাটাতে সাহায্য করে এই সবজি। এমনকি করলার রস খেলে ভালো থাকে ত্বকও। কিন্তু এই সবজি কি চুলের যত্ন নিতে পারে! শুনতে আশ্চর্যজনক মনে হলেও এই সবজি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে দিতে পারেন করলা ব্যবহার করে।
গ্রেড ও পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ‘আমরণ অনশন’ কর্মসূচি আপাতত স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের দাবি বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন এবং পে কমিশনের সঙ্গে আলোচনার সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
১৭ অক্টোবর দিনটি 'ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে' বা ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। দিনটি পালনের উদ্দেশ্যই হলো সব ভুলে প্রাক্তনকে ক্ষমা করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করে থাকেন।
ওজন কমানোর জন্য অনেকেই ডায়েটে শসা রাখেন। কিন্তু কখন শসা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, সেটা হয়তো কারও কারও জানা নেই। পুষ্টিবিদরা বলছেন, যখন-তখন শসা খেলে উপকার পাওয়া যাবে না। শসা খেতে হবে নিয়ম মেনে। খালি পেটে নয়, ভারী পেটে শসা খান, সবচেয়ে ভালো হলো খাবার খাওয়ার পরেই শসা খান। সকাল বা বিকেলের টিফিনে শসার সালাদ, রায়তা বা দই-শসা রাখতে পারেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ। কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুরুষদের মধ্যে একটি মারাত্মক কিন্তু নীরবভাবে বেড়ে চলা রোগ হচ্ছে প্রোস্টেট ক্যানসার। ইউরোলজিস্ট ডা. মাহমুদুর রহমান মাসুদ তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রোস্টেট ক্যানসার প্রাথমিক পর্যায়ে প্রায় কোনো উপসর্গ ছাড়াই শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যা সময়মতো শনাক্ত না হলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার গত ২১ বছরের মধ্যে নিম্ন পাসের হার। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা তলানিতে নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৯ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিতে শিক্ষার্থীরা খারাপ করেছে। ফলে পাসের হার এবং জিপিএ-৫
ফলাফল প্রকাশের পর পঞ্চগড়ে দেখা গেল এক অপ্রত্যাশিত চিত্র—তিনটি কলেজে একজন শিক্ষার্থীও পাস করেননি এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায়। শিক্ষকদের দাবি, বিয়ের পর পড়াশোনায় অনাগ্রহ আর শিক্ষক সংকটই এই ফলাফলের মূল কারণ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, দীর্ঘ প্রস্তুতি ও নিবিড় মূল্যায়নের পর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।