| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অপ্রাপ্ত বয়সে চুলে পাক ধরলে করণীয়

অকালপক্বতা! বয়স হলে চুলের রং ফিকে হবে। কিন্তু স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেমেয়ে অথবা অকালপক্ব বয়সে মাথায় পাকা চুল উঁকি দেওয়া তো স্বাভাবিক নয়। আর সে লক্ষণ দেখা দিতে শুরু করলে অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়ারই কথা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এর কারণ ও প্রতিকার-শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে চুলে পাক ধরার বিষয়টি যদি জিনগত হয়, বাকি ৫ শতাংশ হয় শারীরিক কারণে বা শরীরে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে।

বিস্তারিত...

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মাধ্যমে আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

বিস্তারিত...

১০ম গ্রেড পাবেন ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক

দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ডেঙ্গুতে প্লাটিলেট কমছে? ভারসাম্য ফেরাবে এই তিন ফল

দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অনেকেরই রক্তে প্লাটিলেটের সংখ্যা হঠাৎ কমে যায়, যা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তবে শুধু ডেঙ্গু নয়, অন্যান্য সংক্রমণ বা শারীরিক জটিলতার কারণেও প্লাটিলেট কমে যেতে পারে।

বিস্তারিত...

তিস্তা সমস্যা সমাধানে ভারতকে চাপ প্রয়োগ করতে হবে

কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে উত্তরাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে ।

বিস্তারিত...

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

বিস্তারিত...

সর্দি-কাশি কমাতে ওষুধ নয়, আগে মধু খান

পরিবেশ এখন এই গরম, এই ঠাণ্ডা, হালকা ঠাণ্ডায় অনেকেরই সর্দি-কাশিতে নাক বন্ধ অবস্থা। আর এই অসুস্থতা দূর করতে অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন অনেকে।

বিস্তারিত...

১২ দিনের ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে বুধবার (৮ অক্টোবর) খুলেছে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই খুলে দেওয়া হয়েছিল।

বিস্তারিত...

সন্তানের শিক্ষা

সন্তানের মা-বাবা তুমি হয়ে থাকো যদি, ওদের প্রতি সজাগ দৃষ্টি রাখবে নিরবধি। তুমিই ওদের পিতা-মাতা তুমিই শিক্ষাগুরু, তোমার কাছেই হবে ওদের শিক্ষাজীবন শুরু।

বিস্তারিত...

কী করলে ভালা লাগা আসবে

ঠাৎ করেই মনে হয়— কিছুই ভালো লাগেছে না। সবকিছু যেন থমকে গেছে, ভালো লাগা আর খুঁজে পাওয়া যায় না। জীবনের ব্যস্ততা, একঘেয়েমি কিংবা চাপ এমন অবস্থার জন্ম দেয়। তবে কিছু ছোট্ট পরিবর্তনই ফিরিয়ে আনতে পারে জীবনের স্বাদ।

বিস্তারিত...

প্রদীপ দত্ত’র কবিতা

প্রেমের স্টাইল তোমার প্রেমের স্টাইল আমেরিকার দ্বিমুখী নীতির মতো কখনো মেঘ, কখনো রোদ্দুর তোমার মতিগতি

বিস্তারিত...

উষ্ণায়নের দায় অন্যের, বোঝা গ্লোবাল সাউথের কাঁধে : ঘোষণার সময় শেষ, এখন দায়বদ্ধতার সময়

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন-এর অন্তর্ভুক্ত দেশগুলোর বার্ষিক বৈঠক 'কপ৩০' অনুষ্ঠিত হতে চলেছে ব্রাজিলের আমাজন জঙ্গলের বেলেম শহরে, আগামী ১১ থেকে ২১ নভেম্বর।

বিস্তারিত...

ফিলিস্তিনে নারী-শিশুর কান্না কি বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে না?

আজ ফিলিস্তিনে শিশুর কান্না থেমে যাচ্ছে ! কারণ তাদের গলা আটকে আছে ক্ষুধা, তৃষ্ণা,বোমা, ধ্বংস আর অবরোধে। এই কান্না শুধু একটি জাতির নয়—এই কান্না বিশ্ব বিবেকের!

বিস্তারিত...

দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়াল,২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হলো ২১৫। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৮২ জন নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫০ হাজার ৬৮৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪