রাস্তার মোড়ে, ট্রাফিক জ্যামের বিরক্তিতে, কিংবা কাঁচাবাজারে সবজির দোকানে - দরিদ্রের আপেল নামে পরিচিত এই ফলটি আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়। ঝাল-লবণ-কাসুন্দি দিয়ে মেখে চাটপটে স্বাদেও এর জনপ্রিয়তা প্রচুর। আবার কচকচ করে চিবিয়েও স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় এই পেয়ারা।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ফলাফল প্রকাশ হবে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার)। সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে, যার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা’ অধ্যায়। উত্তরের জেলা পঞ্চগড়ে শরতেই দেখা যাচ্ছে শীতের আবহ।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।
হজ নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে রোববার ১২অক্টোবর দিবাগত রাতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৪১ হাজার ৯৭২ জন হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৩০৯ জন হজযাত্রী নিবন্ধন
সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন । প্রতিবাদে রোববার (১২ অক্টোবর) ঢাকায় সারা দেশের শিক্ষকদের বড় জমায়েত আহ্বান করেছেন তারা।
সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা। যার প্রতিবাদ জানিয়ে রোববার (১২ অক্টোবর) ঢাকায় বড় জমায়েতের কর্মসূচির আহ্বান করছেন তারা।
আমার নাম রবার্ট ভালজার এবং আমি হাঁটতে পছন্দ করি, তবে আমার সঙ্গে সেই বিখ্যাত রবার্ট ভালসারের কোনো সম্পর্ক নেই, সেইসঙ্গে হাঁটা যে আমার প্রিয় শখ, সেটাকেও আমি অদ্ভুত কিছু বলে মনে করি না। আমি এটাকে শখই বলি, অন্তত সেভাবে ভাবতে চেষ্টা করি, তবে এই মধ্য ইউরোপীয় দেশটির যেখানে আমার বাস, সেখানে আমাকে এমনই ভারসাম্যহীন বলে মনে ক
আজকাল অনেকেই দাঁত পরিষ্কারের পর মাউথওয়াশ ব্যবহার করেন। কেউ কেউ আবার দাঁত না মেজেই শুধু একটু ফ্রেশনেসের জন্য মাউথওয়াশ ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মত, মাউথওয়াশ কখনোই দাঁত মাজার বিকল্প নয়। মাউথওয়াশ হলো মুখ পরিষ্কার রাখার সহায়ক উপকরণ, যা দাঁত ও মাড়ি পরিচর্যার জন্য ব্যবহার করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
যারা সারাদিন অফিস করি অনেকেরই মাঝে মধ্যে এমন হয় যে কিছুই ভালো লাগে না। একটু পর পর ঘুম পায়। অনেকের আবার দুপুরে খাওয়ার পরে ঘুমের জন্য কাজে মনযোগ দিতে কষ্ট হয়।
দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে পিএসসি আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।