| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

রাজধানীর গুলশান-২ এলাকার ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে। অভিযানে বারের ম্যানেজারকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ডিএমপিতে ৫ কর্মকর্তা বদলি, ৩ থানায় নতুন ওসি

রাজধানীর আইনশৃঙ্খলা বাহিনীতে আংশিক রদবদল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পাঁচ কর্মকর্তাকে বদলি করেছে।

বিস্তারিত...

অনুমতি ছাড়া হজ পালনে জরিমানা ১ লাখ রিয়াল

আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে অননুমোদিতভাবে হজ পালন ও এতে সহায়তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

বিস্তারিত...

৬ জুলাইসহ আসছে দুটি নতুন দিবস

প্রতিবছর ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না।

বিস্তারিত...

চিন্ময় কৃষ্ণ দাসের এক মামলায় জামিন

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন। তবে চিন্ময়ের বিরুদ্ধে আইনজীবী আলিফ হত্যা মামলাসহ আরো ছয়টি মামলা রয়েছে।

বিস্তারিত...

জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সবক্ষেত্রে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সব দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগ বি

বিস্তারিত...

প্রফেসর ইউনূস ভালো ব্যক্তি, কিন্তু দেশের সমস্যা সমাধান করতে পারেনি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) ছিল, তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি মূলত অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক। তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের

বিস্তারিত...

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৩বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিস্তারিত...

জাতীয় নেতাদের অবদান ভুললে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদের ক্ষমা করবে না। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ -এর জন্য মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদক হস্তান্তর শেষে আগত সবার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘নীরব বহিষ্কার’

চলতি বছরের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা কার্যকর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগীর মতো বলে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

৩৪ হাজার কোটি টাকায় নির্মাণ হবে পদ্মা ব্যারাজ

পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পকে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়েছে। দেশের অন্যতম বড় অবকাঠামো নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

বিস্তারিত...

হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আগামী ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’: আখতারকে আইনমন্ত্রী

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধের কারণ হিসেবে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— জাতীয় সংসদে প্রশ্ন তোলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪