| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজশাহীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৫১

রাজশাহীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

বিস্তারিত...

তাপপ্রবাহে স্বস্তির আভাস, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

তীব্র গরমে নাজেহাল জনজীবনের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ শিগগিরই প্রশমিত হতে পারে, পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিস্তারিত...

তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করতে ব্যস্ত কূটনৈতিক মিশনে নেমেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিন দেশ সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন। গুরুত্বপূর্ণ বৈশ্বিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যেই এই সফর।

বিস্তারিত...

২ ডিসি প্রত্যাহার

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পুরস্কার ২০২৬ হস্তান্তর করবেন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ (বৃহস্পতিবার) প্রদান করা হবে। বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দেবেন।

বিস্তারিত...

ফেসবুকে ফাঁদ পেতে তরুণী নির্যাতন, গ্রেপ্তার রাব্বি

রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে একাধিক তরুণীকে নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

দেড় মাস পর ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রায় দেড় মাস পর আবারও বাজার থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা দরে।

বিস্তারিত...

সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই: চিফ হুইপ

সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

চব্বিশের আগস্ট থেকে নিবন্ধিত ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল

২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) জমা পড়া ৮৪২টি অভিযোগ যাচাই-বাছাই শেষে লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বিস্তারিত...

মুমেক অধ্যক্ষকে ঢামেকে বদলি, যোগদান গ্রহণ না করে ১৩ দিন পর ওএসডি

মুগদা মেডিকেল কলেজের (মুমেক) সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানকে বদলির পরও নতুন কর্মস্থলে যোগদান করতে না দিয়ে

বিস্তারিত...

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ

বিস্তারিত...

একটানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

২ ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানী কাঁচা বাজারের পাশে থাকা ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

তিন মাসে আড়াই হাজার কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুদক

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সম্পদ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, এই সময়ে ২ হাজার ৪৪২ কোটি ৪০ লাখ ৩২ হাজার ১০২ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪