কারাগারে থাকা অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়।
রাজধানী বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গোড়াউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১ মাসে সারাদেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩২ ও হাম সন্দেহে ১৬৬ শিশুর। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।
বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, বাংলাদেশ ও ইইউয়ের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি বিস্তৃত ও বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
দেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম-কানুনের আওতায় থাকতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
দেশে উৎপাদিত পেঁয়াজ ও রসুনের পচন রোধ ও সংরক্ষণ সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় উৎপাদনশীল জেলাগুলোতে মোট ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
উপজেলা ভূমি অফিসগুলোতে জেঁকে বসা দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি থেকে শুরু করে হটলাইন ১৬১২২ পর্যন্ত মোট ১১টি সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই খাতের অনিয়ম দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজধানীতে ফুটপাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) প্রশাসক মো. আবদুস সালাম।
এলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এর ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে দেশের অন্তনগর ট্রেনগুলোতে। শুধু ট্রেনেই নয়, ভবিষ্যতে বাস ও ফেরির যাত্রীদের জন্যও এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারপ্রধান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে শূন্য পদ পূরণ এবং নতুন নিয়োগের মাধ্যমে সরকারি সেবার পরিধি আরও বিস্তৃত করা হবে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।