প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বৃত্তি পরীক্ষা ও উপবৃত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা হবে। একই সঙ্গে উপবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
টানা কয়েক দিনের গরমের পর গতকাল বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী আঘাত হানে। আজও ঢাকাসহ ৬টি বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। পরিবহন খরচ বৃদ্ধি, মৌসুম শেষ হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে।
সড়ক উন্নয়ন কাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরের বড় একটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। হজ ফ্লাইট-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণিভুক্ত’ দিবস হিসেবে ঘোষণা করে সরকারি ছুটি পুনর্বহাল করা হয়েছে।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
চলতি বছরের হজ ফ্লাইট আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে। এবারের প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে এ লাইসেন্স দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক কবীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর ফলে কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করা যাবে।
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘লম্বু আসাদুল’ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
জুলাই আন্দোলনের সময় সারাদেশে থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
দেশের তরুণ-তরুণীদের মধ্যে অনলাইন ব্যবহারের প্রবণতা বাড়লেও তাদের প্রধান আগ্রহ সরকারি চাকরির তথ্য খোঁজায়—এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ জরিপে।
রাজধানীর গুলশান-২ এলাকার ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে। অভিযানে বারের ম্যানেজারকে আটক করা হয়েছে।