| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাইমার হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। আটজনের মধ্যে দুইজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিস্তারিত...

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বিস্তারিত...

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমানে দেশকে একসঙ্গে তিন ধরনের “যুদ্ধ” মোকাবিলা করতে হচ্ছে—আঞ্চলিক সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি এবং সবচেয়ে কঠিন হলো প্রকৃতির সঙ্গে লড়াই।

বিস্তারিত...

দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে: জ্বালানি বিভাগ

দেশে আগামী দুই মাস জ্বালানির মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী

বিস্তারিত...

ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের চার্জগঠন শুনানি ফের পেছাল

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি আবারও পিছিয়েছে।

বিস্তারিত...

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

নিজ এলাকার স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার এলাকার হাসপাতালটি যেন নিজেই একজন ‘রোগী’।

বিস্তারিত...

৪১৯ হজযাত্রী নিয়ে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হচ্ছে আগামীকাল। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

বিস্তারিত...

কালাইয়ে ডিবির অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

ছয় মাসে সরকারি চাকরিতে ২,৮৭৯ পদে নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের জন্য এরই মধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিস্তারিত...

আওয়ামী আমলে বিসিএস নিয়োগে দুর্নীতির তদন্ত চলছে: প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত...

৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের যুবক খুন

রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক হত্যাকাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়েরবাজারে এক যুবক হত্যার ঘটনার মাত্র চার দিনের ব্যবধানে আবারও একই এলাকায় আরেক যুবককে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

সংসদে প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুনরায় শুরু হয় আলোচনা।

বিস্তারিত...

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

জ্বালানি সংকটের কারণে সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ মে ভোটগ্রহণের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪