চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির উৎপাদন ক্রুড অয়েল সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। এতে পেট্রোল, ডিজেল ও অকটেনসহ ১৬ ধরনের জ্বালানি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) মজুত না থাকায় দুপুর থেকে তিনটি ইউনিটের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী দুটি ইউনিট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ
আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন তার সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আ
রানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে কঠোর ভাষায় নিন্দা করেছে চীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এই অবরোধ কেবলমাত্র আ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে। তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
প্রকাশ্যে দিনের বেলায় রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার ইমন হোসেন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিল। চাঞ্চল্যে ভরা ‘এলেক্স ইমন’ খুনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রহস্য উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ক্রিকেটাঙ্গনে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ১২ হাজার টন জেট ফুয়েলসহ একটি জাহাজ জেটিতে ভিড়েছে। এছাড়া আজ রাতেই আরও প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি বড় জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমদানিকৃত এই জ্বালানি তেল যুক্ত হলে অভ্যন্তরীণ বা
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে তার ছেলের নেতৃত্বে বিক্ষোভ করেছেন বিএনপির কিছু নেতাকর্মী। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে টঙ্গীতে এই ঘটনা ঘটে।
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
আগামী জুন মাসের মধ্যেই সারাদেশে ‘হেলথ কার্ড’ বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের পর এত দ্রুত সময়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের উদাহরণ খুব কম রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।