| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফের পেছাল নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের শুনানি

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

বিস্তারিত...

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের ভাবনা সরকারের

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। এর মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে তা পুনরায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিস্তারিত...

আজও পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এ ছাড়া ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের সময় দেশে গণপিটুনি বা ‘মব জাস্টিস’-এর মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিস্তারিত...

১ জুলাই শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: প্রধানমন্ত্রী

১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন রাখেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কি না? হলে, কবে নাগাদ তা করা হবে?

বিস্তারিত...

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার সর্বশেষ সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। নতুন র‌্যাংকিং অনুযায়ী দেশটির অবস্থান এখন ৯৫তম। আগের সূচকে বাংলাদেশ ছিল ৯৩তম অবস্থানে।

বিস্তারিত...

ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ল

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণে এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিস্তারিত...

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি কার্যক্রম সচল রাখার পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার কমাতে প্রশাসনের সব স্তরে ভার্চুয়াল কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাড়ল স্বর্ণের দাম: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাবে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিস্তারিত...

ঢাকার বাতাস খুব ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দিল্লি

বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে দূষণের চাপে থাকা মেগাসিটি ঢাকাও সেই তালিকা থেকে বাদ পড়েনি। সাম্প্রতিক তথ্যে আবারও প্রমাণ মিলেছে নাগরিকদের জন্য রাজধানীর বাতাস ক্রমেই হয়ে উঠছে অস্বাস্থ্যকর।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। কারাগার থেকে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

বিস্তারিত...

বৈশাখে গরমের দাপট, সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির আভাস

চৈত্র শেষে বৈশাখের শুরুতেই দেশজুড়ে তাপদাহ বাড়তে শুরু করেছে। তীব্র রোদ ও গরমে জনজীবনে সৃষ্টি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এর বিস্তার আরও বাড়তে পারে।

বিস্তারিত...

বর্ষবরণে পর্যটন উন্নয়নে সংস্কৃতিচর্চার আহ্বান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশকে আরও সুন্দরভাবে বিশ্বে তুলে ধরতে হলে পর্যটন খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আর এ উন্নয়নের ভিত্তি হতে পারে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা।

বিস্তারিত...

১৫ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

দীর্ঘ ১৫ বছর বিরতির পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, চার দিনে চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা, দ্বিতীয় দিন ইংরেজি, তৃতীয় দিন প্রাথমিক গণিত এবং শেষ দিন বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

সাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রতি বছরের মতো এবারও সরকারের এ সিদ্ধান্ত বহাল রয়েছে। এ সময়ে উপকূলীয় ও সমুদ্রগামী সব ধরনের ইঞ্জিনচালিত ট্রলার ও নৌযানে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪